গল্পের ঝুলিGolper Jhuli
🦊 নীতিগল্পFables & Moral Tales

চারটি গরুFour Cows

চারটি গরু লালি, ধলি, কালি ও বুধি একসঙ্গে থাকায় সিংহ কখনো তাদের কাছে ঘেঁষতে পারত না। ঘাস নিয়ে ঝগড়া করে তারা আলাদা হয়ে গেলে সিংহ একা বুধির ওপর হামলা করে, বুধি কোনোমতে পালিয়ে বাঁচে। ভুল বুঝে চার বন্ধু আবার এক হয় এবং সিংহকে তাড়িয়ে দেয়।Four cows, Lali, Dholi, Kali and Budhi, keep a lion away by standing together. After a quarrel over grass they split up, and the lion attacks Budhi when she is alone; she barely escapes. Realising their mistake, the friends unite again and drive the lion away.

🎂 ৪–৮ বছরAge 4–8⏱️ ২ মিনিট2 min🏷️ নীতিগল্প / Fable
📖 পড়া শুরু করিStart reading

নদীর ধারে বিশাল এক সবুজ মাঠ। সেখানে চরে বেড়াত চারটি গরু—লালি, ধলি, কালি আর বুধি। তারা ছিল খুব ভালো বন্ধু। একসঙ্গে ঘাস খেত, একসঙ্গে নদীতে পানি খেত, রাতে গা ঘেঁষাঘেঁষি করে শুয়ে থাকত।

Beside a river lay a wide green meadow where four cows grazed: Lali, Dholi, Kali and Budhi. They were the best of friends. They ate grass together, drank from the river together, and at night they lay close to one another.

মাঠের পাশের জঙ্গলে থাকত এক ক্ষুধার্ত সিংহ। গরুগুলোকে দেখে সে প্রায়ই চুপিচুপি এগিয়ে আসত। কিন্তু যখনই সে কাছে আসত, চার বন্ধু পিঠে পিঠ লাগিয়ে গোল হয়ে দাঁড়াত আর ধারালো শিং উঁচিয়ে ধরত। “হাম্বা!” চারদিক থেকে শিং দেখে সিংহ পিছিয়ে যেত।

In the forest next to the meadow lived a hungry lion. He often crept up on the cows. But whenever he came near, the four friends stood in a circle, back to back, with their sharp horns pointing outwards. “Moo!” Seeing horns on every side, the lion always backed away.

সিংহ নানা ফন্দি করল। কখনো পেছন থেকে আসত, কখনো রাতের অন্ধকারে, কখনো লম্বা ঘাসের ভেতর দিয়ে বুকে হেঁটে। কিন্তু প্রতিবারই চার বন্ধু টের পেয়ে যেত, আর একে অন্যকে ডেকে বলত, “সাবধান! সবাই কাছে এসো!” সিংহের সব চেষ্টা বৃথা হতো।

The lion tried all sorts of tricks. Sometimes he came from behind, sometimes in the dark of night, sometimes crawling on his belly through the tall grass. But every time the four friends sensed him and called to one another, “Watch out! Everyone come close!” All the lion’s efforts came to nothing.

সিংহ ভাবল, “চারজন একসঙ্গে থাকলে ওদের সঙ্গে পারব না। আগে ওদের আলাদা করতে হবে।”

The lion thought, “While the four of them stay together, I can’t beat them. First I must split them up.”

একদিন সবুজ ঘাসের একটা নরম টুকরো নিয়ে লালি আর ধলির মধ্যে ঝগড়া বেধে গেল। “এটা আমার জায়গা!” “না, আমি আগে এসেছি!” কালি আর বুধিও দুই দলে ভাগ হয়ে গেল। রাগ করে চারজন চলে গেল মাঠের চার কোণে। কেউ কারও সঙ্গে কথা বলে না।

One day Lali and Dholi quarrelled over a patch of soft green grass. “This is my spot!” “No, I got here first!” Kali and Budhi took sides too. Angry, the four cows went off to the four corners of the meadow, and nobody spoke to anybody.

সিংহ ঝোপের আড়াল থেকে সব দেখছিল। সুযোগ বুঝে সে চুপিচুপি এগোল একা চরতে থাকা বুধির দিকে। হঠাৎ এক গর্জন—“হালুম!” বুধি ভয়ে দৌড় দিল, কোনোমতে কাঁটাঝোপের পাশ দিয়ে পালিয়ে বাঁচল, কিন্তু পায়ে আঁচড় লাগল।

The lion was watching from behind a bush. Seeing his chance, he crept towards Budhi, who was grazing alone. Suddenly, a roar! Budhi ran for her life and just escaped past a thorny bush, though her leg was scratched.

বুধির ডাক শুনে বাকি তিনজন চমকে উঠল। তারা বুঝল, ঝগড়া করে আলাদা হয়ে গিয়েই তারা কত বড় বিপদ ডেকে এনেছে। লালি বলল, “আমাদের ঝগড়াই সিংহকে সাহস দিয়েছে!” ধলি মাথা নাড়ল, “আর কখনো আলাদা হব না।”

Hearing Budhi’s cry, the other three were startled. They realised what danger they had brought on themselves by quarrelling and splitting up. “Our quarrel gave the lion courage!” said Lali. Dholi nodded. “We will never separate again.”

পরদিন সিংহ আবার এল। এবার চার বন্ধু আবার পিঠে পিঠ লাগিয়ে গোল হয়ে দাঁড়াল, শিং উঁচিয়ে একসঙ্গে ডাকল, “হাম্বা-আ-আ!” সিংহ লেজ গুটিয়ে জঙ্গলে ফিরে গেল, আর কখনো ওই মাঠে আসেনি।

The next day the lion came again. This time the four friends stood back to back in a circle once more, raised their horns and mooed together, “Moo-oo-oo!” The lion slunk back into the forest with his tail tucked in and never came to that meadow again.

সেদিন থেকে লালি, ধলি, কালি আর বুধি ছোটখাটো কথায় আর ঝগড়া করে না। তারা জানে, একসঙ্গে থাকলে কোনো বিপদই বড় নয়—একতাই শক্তি।

From that day on, Lali, Dholi, Kali and Budhi never quarrelled over little things. They knew that when they stay together, no danger is too big. Unity is strength.

⭐ গল্পের শিক্ষাThe lesson

একতাই শক্তি।Unity is strength.

🌟 শেষ!The End! 🌟

মূল বইয়ের অনুপ্রেরণায় নতুন করে লেখাRetold, inspired by the original book — রূপান্তরAdapted by: Farida Yasmin Nargis

🎈 আরও গল্প পড়িMore stories to read