বাংলাদেশের দক্ষিণে আছে বিশাল নীল সাগর। সেই সাগরের গভীরে থাকে ছোট্ট এক নীল তিমি, নাম তার পামপা। ছোট্ট হলে কী হবে, রং-বেরঙের মাছেদের পাশে পামপাকে দেখায় যেন একটা ভাসমান নীল পাহাড়!
South of Bangladesh lies a great blue sea. Deep in that sea lives a little blue whale called Pampa. He may be little for a whale, but next to the colourful fish he looks like a floating blue mountain!
পামপার বন্ধুরা সবাই ছোট ছোট মাছ—কেউ হলুদ-ডোরা, কেউ লাল টুকটুকে, কেউ রুপালি ঝিলিক। তবু ওরাই পামপার সবচেয়ে প্রিয় বন্ধু। ওদের সবচেয়ে প্রিয় খেলা হলো পানির নিচের পাথুরে জায়গায় লুকোচুরি। কিন্তু খেলা শুরু হলেই পামপার মন খারাপ হয়ে যায়।
Pampa’s friends are all small fish—some with yellow stripes, some bright red, some flashing silver. Even so, they are his very best friends. Their favourite game is hide-and-seek among the rocks on the sea floor. But as soon as the game begins, Pampa’s heart sinks.
কারণ পামপা যেখানেই লুকাক, পাথরের পেছনে মাথা ঢোকালে বেরিয়ে থাকে লেজ, লেজ লুকালে বেরিয়ে থাকে মাথা! বন্ধুরা খিলখিল করে হেসে বলে, “পামপা, তোমাকে দেখা যাচ্ছে!” আবার পামপার খোঁজার পালা এলে সে সারাদিন ঘুরেও কাউকে পায় না। মাছগুলো এত ছোট যে পাথরের ফাঁকে, শ্যাওলার আড়ালে টুক করে হারিয়ে যায়। একবার তো ওরা পামপার নিজের লেজের পেছনেই লুকিয়ে ছিল—আর পামপা টেরই পায়নি!
Wherever Pampa hides, if he pushes his head behind a rock, his tail sticks out; if he hides his tail, out pokes his head! His friends giggle, “Pampa, we can see you!” And when it is Pampa’s turn to seek, he searches all day and finds no one. The fish are so tiny that they vanish into cracks in the rocks and behind the seaweed. Once they even hid right behind Pampa’s own tail—and he never noticed!
একদিন খেলা শেষে পামপা মায়ের কাছে গিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল। “মামণি, ওরা আমাকে এক নিমিষে খুঁজে ফেলে, আর আমি ওদের কিছুতেই খুঁজে পাই না। আমি এত বড় কেন? আমি কেন ছোট হলাম না?”
One day after playing, Pampa went to his mother, sobbing. “Mummy, they find me in a second, and I can never find them. Why am I so big? Why couldn’t I be small?”
মা তিমি তাকে আদর করে বললেন, “সোনা, তুমি যে তিমি! সাগরের মাছেদের চেয়ে তুমি আলাদা। আর বয়স বাড়লে তুমি আরও অনেক বড় হবে।” পামপা জোরে জোরে মাথা নাড়ল, “না, না! আমি আর বড় হতে চাই না!”
Mother Whale stroked him gently. “Darling, you are a whale! You are different from the fish in the sea. And as you grow older, you will become even bigger.” Pampa shook his head hard. “No, no! I don’t want to get any bigger!”
মা হাসলেন। “শোনো, আমাদের নিয়ে গর্ব করার মতো কত কিছু আছে! আমরা কিন্তু মাছ নই। আমরা ডিম পাড়ি না; মানুষের ছানাদের মতোই আমাদের ছানারা জন্ম নেয়, মায়ের দুধ খেয়ে বড় হয়। আমরা স্তন্যপায়ী প্রাণী। আর পুরো পৃথিবীতে আমরাই সবচেয়ে বড় প্রাণী।” পামপা চোখ মুছে বলল, “সবই বুঝলাম মামণি, কিন্তু আমি তো লুকোচুরি খেলতে পারি না!”
His mother smiled. “Listen, there is so much about us to be proud of! We are not fish at all. We don’t lay eggs; our babies are born just like human babies, and they grow up drinking their mother’s milk. We are mammals. And we are the biggest animals in the whole world.” Pampa wiped his eyes. “I understand, Mummy, but I still can’t play hide-and-seek!”
মা তখন নরম গলায় বললেন, “পামপা সোনা, আমরা প্রত্যেকে যেমন, তেমন থেকেই খুশি থাকতে শিখতে হয়। একদিন তুমি নিজেই বুঝবে তুমি আসলে কে—আর বড় হওয়ার মজাটাও খুঁজে পাবে।”
Then his mother said softly, “Pampa, my dear, each of us must learn to be happy being just who we are. One day you will understand what you really are—and you will discover the fun of being big, too.”
সেদিনই বন্ধুরা আবার এল পাথুরে জায়গায় খেলতে। এক ছোট্ট মাছ বলল, “পামপা, চলো আজ দূরে যাই, পাথুরে জায়গা পেরিয়ে খোলা সাগরে!” পামপা চমকে উঠল, “দূরে? না না, আমি দূরে যাব না।” বন্ধুরা অবাক, “পামপা, তুমি কি ভয় পাচ্ছ?” পামপা একটু ভাবল, মায়ের কথা মনে পড়ল। তারপর সাহস করে বলল, “ঠিক আছে, চলো। তবে সবাই আমার কাছাকাছি থেকো।”
That very day his friends came back to play among the rocks. One little fish said, “Pampa, let’s go far today, past the rocks and out into the open sea!” Pampa gave a start. “Far away? No, no, I won’t go far.” His friends were puzzled. “Pampa, are you scared?” Pampa thought for a moment and remembered his mother’s words. Then he said bravely, “All right, let’s go. But everyone stay close to me.”
খোলা সাগর অনেক বড়, অনেক নীল। ছোট মাছেরা সাঁতরাতে সাঁতরাতে একটু পরেই হাঁপিয়ে গেল। পামপা তখন ভেসে উঠে বলল, “এসো, আমার পিঠে জিরিয়ে নাও!” তারপর মাথার ওপরের ফুটো দিয়ে ছাড়ল এক বিশাল ফোয়ারা—ফুস্স্স্! সেই ফোয়ারায় চড়ে মাছেরা খিলখিল করে নাচতে লাগল, আর উঁচু থেকে দেখল আকাশ, মেঘ আর ঝিকিমিকি ঢেউ।
The open sea was huge and very blue. Before long the little fish were tired out from swimming. Pampa rose to the surface and said, “Come and rest on my back!” Then he blew a giant fountain from the blowhole on top of his head—whoooosh! The fish rode up on the spray, giggling and dancing, and from up high they saw the sky, the clouds and the sparkling waves.
সেদিন রাতে পামপা মাকে জড়িয়ে ধরে বলল, “মামণি, আমি ছোট হলে বন্ধুদের পিঠে চড়াতে পারতাম না, ফোয়ারায় নাচাতেও পারতাম না! আমি যেমন, তেমনই ভালো।” মা হেসে বললেন, “দেখলে তো? প্রত্যেকেরই নিজের নিজের গুণ আছে।”
That night Pampa hugged his mother. “Mummy, if I were small I couldn’t carry my friends on my back or make them dance on my fountain! I’m good just the way I am.” His mother smiled. “You see? Everyone has their own special gifts.”
⭐ গল্পের শিক্ষাThe lesson
নিজে যেমন, তা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত; প্রত্যেকের নিজস্ব গুণ ও সুবিধা আছে।Be content with who you are; everyone has their own strengths.
🌟 শেষ!The End! 🌟




